সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
খেলা

ভারত–পাকিস্তান মহারণ আজ: কলম্বোতে টিকিট সংকট, নজর কূটনীতির দিকেও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্রিকেট মাঠে ভারত–পাকিস্তান লড়াই মানেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। তবে এবার উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও। টি–টোয়েন্টি বিশ্বকাপে আজ কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম-এ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

ম্যাচ ঘিরে শহরের হোটেলগুলোতে জায়গা নেই, ৩৫ হাজার আসনের সব টিকিট আগেই বিক্রি শেষ। কালোবাজারে টিকিটের দাম বেড়েছে চার গুণ পর্যন্ত।

শ্রীলঙ্কা ট্যুরিজম সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে দেশটিতে আসা প্রায় এক লাখ পর্যটকের ২০ শতাংশই এসেছেন এই ম্যাচকে কেন্দ্র করে। ভারত থেকেও কলম্বোগামী ফ্লাইটের ভাড়া আকাশচুম্বী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, এই ‘শোডাউন ইন কলম্বো’ দর্শকসংখ্যার রেকর্ডও ভাঙতে পারে।

ম্যাচটি আদৌ হবে কি না—এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল কয়েক সপ্তাহ আগে। বাংলাদেশ দলকে বাদ দিয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত ঘিরে বিতর্কের জেরে পাকিস্তান প্রথমে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। পরে আইসিসি-র মধ্যস্থতায় লাহোরে সংশ্লিষ্ট বোর্ডগুলোর বৈঠকে সমাধান আসে। শর্তসাপেক্ষ আশ্বাসের পর পাকিস্তান সরকার ম্যাচে অংশগ্রহণের অনুমতি দেয়।

এ কারণে আজকের ম্যাচটি কেবল ক্রিকেটীয় লড়াই নয়; এটি উপমহাদেশীয় কূটনীতিরও প্রতীক হয়ে উঠেছে। আইসিসি এশিয়ার পাঁচটি বড় বোর্ডের প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে ম্যাচটি দেখতে।

টি–টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারত। আটবারের দেখায় একবার জিতেছে পাকিস্তান। তবে অতীতের পরিসংখ্যান এ ম্যাচে খুব কমই প্রভাব ফেলে—প্রতিবারই এটি নতুন সমীকরণ তৈরি করে।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, অনিশ্চয়তা থাকলেও দল প্রস্তুত ছিল। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা খেলোয়াড়ি চেতনার কথা তুলে ধরে বলেন, “খেলাটা ক্রিকেটের স্বাভাবিক নিয়মেই হওয়া উচিত।”

পাকিস্তানের অফ স্পিনার উসমান তারিক হতে পারেন ম্যাচের চমক। অন্যদিকে ভারতের স্পিন আক্রমণে আছেন বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। প্রেমাদাসার উইকেট মন্থর হলেও পরিসংখ্যান বলছে, এখানে পেসারদের উইকেটসংখ্যাই বেশি। এ মাঠে ১৫ আন্তর্জাতিক টি–টোয়েন্টির মধ্যে ১১টিতে জিতেছে ভারত; পাকিস্তান জিতেছে ৭ ম্যাচের ৫টিতে।

তবে ম্যাচের বড় ‘ফ্যাক্টর’ হয়ে উঠতে পারে আবহাওয়া। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৫০–৭০ শতাংশ। রিজার্ভ ডে না থাকায় ম্যাচ পণ্ড হলে পয়েন্ট ভাগাভাগি হবে। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে; জয়ী দলই নিশ্চিত করবে সুপার এইট।

সব মিলিয়ে আজকের লড়াই শুধু ব্যাট-বলের নয়—উপমহাদেশের দীর্ঘদিনের বৈরিতার আবহেও নতুন বার্তা দেওয়ার সুযোগ। ক্রিকেট কি পারবে উত্তাপের মাঝেও সৌহার্দ্যের বার্তা ছড়াতে? নজর এখন কলম্বোর দিকে।

ভারত বনাম পাকিস্তান ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। দেখা যাবে- টিভি চ্যানেল: নাগরিক টিভি এবং টি স্পোর্টস। অনলাইন/অ্যাপ: সনি লাইভ (Sony LIV) অ্যাপ।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন