সর্বশেষ

সারাদেশ

বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, অন্তত ৬ আহত

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের বড়াইগ্রামের ধানাইদহ পূর্বপাড়া এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয়পক্ষের নেতাকর্মীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে।

সংঘর্ষে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদ সরকার এবং নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ও স্থানীয়রা জানান, সংঘর্ষের সূত্রপাত ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধানাইদহ বাজারে। ওইদিন স্থানীয় বিএনপি কর্মীরা নির্বাচন সংক্রান্ত বিরোধের জেরে জামায়াতের কর্মী সাব্বিরকে মারধর করেন। এর প্রতিশোধ হিসেবে শনিবার সকালে জামায়াত কর্মীরা বিএনপি নেতা আসাদ সরকারকে মারধর করেন। এরপর উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে নগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসিনুর রহমানসহ অন্তত ৬ জন আহত হন। সংঘর্ষের সময় ৫–৬টি বাড়িতে ভাঙচুর করা হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসিনুর রহমানসহ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী, আনসার, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সকাল ১০ টার দিকে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, বড়াইগ্রাম থানার কর্মকর্তা, সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, সংঘর্ষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন