সর্বশেষ

সারাদেশ

নির্বাচনে বিজয় উপলক্ষে সিরাজগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় উপলক্ষে সিরাজগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দোয়া পরিচালনা করেন মুফতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

মোনাজাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য শুকরিয়া আদায় করা হয়। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

২৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন