সর্বশেষ

সারাদেশ

রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুর সদর-৩ আসনের বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামু আজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে অভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্রে জামায়াতের প্রার্থীরা বিশেষ করে মহিলারা বোরখা পরে মুখ ঢেকে অনিয়মপূর্ণভাবে ভোট দেওয়ার চেষ্টা করছেন।

সামু আরও জানান, জামায়াতের কিছু মহিলা কেন্দ্রে ব্যাগসহ প্রবেশ করে ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছেন।

তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানান, যাতে জাল ভোট প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। প্রার্থী সামু অভিযোগ করেছেন, নগরের বিভিন্ন ভোটকেন্দ্রে জামায়াত প্রার্থীর লোকজন প্রিজাইভিং অফিসারদের টাকা দিয়ে ভোট প্রক্রিয়ায় প্রভাবিত করার চেষ্টা করছেন।

নিজের জয়ের বিষয়ে শতভাগ আস্থা প্রকাশ করে শামসুজ্জামান সামু বলেন, যদি ভোটে কোনো ইঞ্জিনিয়ারিং না ঘটে, তবে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
তিনি এই মন্তব্য করেন আজ সকাল সাড়ে ৯ টায় রংপুর নগরীর রবাটসনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানকালে।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০