সারাদেশ
রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর সড়কে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর সড়কে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি বালুবাহী ট্রাক পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
২৩৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর