সর্বশেষ

সারাদেশ

ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বেড়েছে পরিবহন চাহিদা

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ঘোষিত ছুটির কারণে বৃহস্পতিবার থেকে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলগুলোতে পোশাক কারখানাগুলো বন্ধ থাকবে। এর প্রভাবে সোমবার বিকেল থেকে শ্রমিকরা শিল্পাঞ্চল ত্যাগ করে গ্রামে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

সাভারের হেমায়েতপুর, আশুলিয়ার বিশমাইল, নবীনগর, বাইপাইলসহ বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। অধিকাংশ যাত্রীই শিল্পাঞ্চলের পোশাক কারখানায় কর্মরত। তারা জানান, ভোটের আগে কারখানা বন্ধ রাখায় তারা তাদের গ্রামের বাড়িতে ফিরতে পারছেন।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী চাপের কারণে কিছু পরিবহন শ্রমিক ভাড়া বেড়িয়েছেন। ক্ষেত্র বিশেষে দ্বিগুণ ভাড়াও নেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে ভোটের আগে ছুটি ঘোষণা করায় শ্রমিকরা ভোট দিতে পারার সুযোগ তৈরি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন