সর্বশেষ

সারাদেশ

নির্বাচন হবে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ, ভোট কারচুপির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা 

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১২ ফেব্রুয়ারি ভোট হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে।

তিনি বলেন, ভোট কারচুপির কোনো শঙ্কা নেই এবং গনমাধ্যমকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, দেশের ৮টি বিভাগের মধ্যে ৭টিতে ইতিমধ্যেই সভা সম্পন্ন হয়েছে এবং রংপুরে নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। যেখানে প্রয়োজন, সেখানে সেনাবাহিনীও পাঠানো হবে। তিনি রংপুর বিভাগের প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রশংসা করেন এবং বলেন, এই অঞ্চলের জনগণ শান্তিপ্রিয়, তাই ভোট নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় একটি অনলাইন পত্রিকার ২১ জন সাংবাদিককে তুলে নেওয়া সংক্রান্ত কোনো তথ্য তার কাছে নেই।

মতবিনিময় সভায় রংপুর বিভাগের কমিশনার শহীদুল ইসলাম, রংপুরের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মজিদ আলী এবং রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন