সর্বশেষ

সারাদেশ

মিথ্যা আশ্বাস ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সারজিস আলমের

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়-১ আসনে এগারো দলীয় জোট প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ভোটারদের মিথ্যা আশ্বাস ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল মাঠপর্যায়ের পরিস্থিতি বুঝতে পেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে।

শনিবার রাতের দিকে পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম অভিযোগ করেন, কিছু নেতা প্রচার করছে—এগারো দলীয় জোট ক্ষমতায় এলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পূজা ও ধর্মীয় আচরণে বাধা দেওয়া হবে। তবে তিনি দাবি করেন, অতীতে এসব কর্মকাণ্ডে তারাই জড়িত ছিল।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে জামায়াত বা এনসিপির বিরুদ্ধে এ ধরনের অভিযোগের কোনো প্রমাণ নেই। বরং এক সময় জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে বিএনপি ক্ষমতায় ছিল বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যে তিনি বলেন, যারা জনগণের দুঃখ-দুর্দশায় পাশে ছিলেন না এবং গণঅভ্যুত্থানের সময় বিদেশে অবস্থান করছিলেন, তারা যোগ্য নেতৃত্ব দিতে পারেন না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিএনপি নির্বাচনে ১৫ জন ঋণখেলাপিকে মনোনয়ন দিয়ে ক্ষমতায় এলে আবারও লুটপাটের রাজত্ব কায়েমের ইঙ্গিত দিয়েছে।

জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি শান্তিপূর্ণ ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন