সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজ মাঠে জামায়াতের জনসভা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গতকাল অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভা পরিদর্শন করেছেন ঢাকা মহানগরীর দক্ষিনের আমির ও চাঁপাইনবাবগঞ্জ সদর-০৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

মাঠ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গতকালের সমাবেশকে “স্মরণকালের বৃহত্তম জনসমুদ্র” হিসেবে অভিহিত করেন এবং আসন্ন ১২ তারিখের নির্বাচনে বড় জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

বুলবুল বলেন, ইউনিয়ন পর্যায়ে গিয়ে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করেছি, তা প্রমাণ করে দাঁড়িপাল্লার প্রতি জনগণের গভীর আস্থা ও সমর্থন রয়েছে। তিনি আরও বলেন, সমাবেশের সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজন দেশের মানুষের কাছে তা ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে।

প্রার্থী জানান, সমাবেশের বিশালতা প্রমাণ করে চাপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার একটি গণজোয়ার তৈরি হয়েছে, যা নির্বাচনে জয় নিশ্চিত করবে। এছাড়া তিনি প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন