সর্বশেষ

সারাদেশ

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : সালাহউদ্দিন

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি তার ৩১ দফা নির্বাচনী ইশতেহারে দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে।

তিনি বলেন, গণমাধ্যমের জন্য আলাদা একটি সংস্কার কমিশন গঠন করা হবে এবং ওই কমিশনের প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সালাহউদ্দিন আজ চকরিয়ার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে আয়োজিত 'মিট দ্য প্রেস ইউথ' অনুষ্ঠানে চকরিয়া পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, যে দেশে গণমাধ্যম স্বাধীন, সেই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হয়।

ডিজিটাল যুগের দ্রুত তথ্যপ্রবাহের প্রসঙ্গ তুলে তিনি সতর্ক থাকার পরামর্শ দেন। বলেন, 'এই পৃথিবীতে তথ্য আদানপ্রদান মুহূর্তের মধ্যেই বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। তাই দেশের সম্মান এবং স্বার্থ রক্ষার জন্য সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হবে।'

সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, বাংলাদেশের গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ ১৯৯১ সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিলো বেগম জিয়ার সময়। তখন থেকে ইলেকট্রনিক মিডিয়া বিকশিত হয় এবং গণমাধ্যমে বিস্তৃত সুযোগ তৈরি হয়। কিন্তু গত ১৬–১৭ বছরে গণমাধ্যমের দলীয়করণের কারণে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা হোঁচট খেয়েছে।

তিনি বলেন, 'গণমাধ্যমের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করা।' সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, 'সাংবাদিক বন্ধুগণ মালিকের চাকুরি নয়, বরং বিবেকের চাকুরি করুন।'

উক্ত অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানসহ চকরিয়া-পেকুয়ার গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

৩২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন