সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী এলাকায় বিশেষ ডমিনেশন টহল পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ৬৩ বিজিবির উপ-অধিনায়কের নেতৃত্বে টহল কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, নরসিংদী-১ (সদর) আসনের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এই টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করাও অভিযানের মূল লক্ষ্য।

টহল চলাকালে বিজিবির সদস্যরা আলোকবালী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় স্থানীয়দের সচেতন করা হয় যাতে কোনো ধরনের আধিপত্য বিস্তার, সহিংসতা বা বিশৃঙ্খলা না ঘটে।

বিজিবি আরও জানায়, নির্বাচনী সময়জুড়ে এ ধরনের টহল অব্যাহত থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এছাড়াও, সকল নাগরিককে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় যেকোনো অপচেষ্টা বা ষড়যন্ত্র প্রতিহত করতে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন