সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উপসহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা।

নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বেসরকারি প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১১টা থেকে এই অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় দশ কিলোমিটার যান চলাচল বন্ধ হয়ে যায়, সাধারণ যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা দেওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্যসৃষ্টিকর। তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে “লোক দেখানো” বলে দাবি করেন। শিক্ষার্থীরা বলছেন, বিতর্কিত কমিটি বাতিল না হলে এবং তাদের দাবিসমূহ বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে।

শিক্ষার্থীদের মূল দাবি হলো: দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল, এ সংক্রান্ত রিট দ্রুত নিষ্পত্তি।

পরে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করার আশ্বাস দেন।

জনদূর্ভোগের কথা বিবেচনা করে এবং কমিটি বাতিলের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়ার পর, দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নেন।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন