সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিনোদন

জনপ্রিয় নায়ক-নায়িকা শাবনাজ–নাইম এখন শ্বশুর–শাশুড়ি, কন্যা মাহাদিয়ার বিয়ে সম্পন্ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি শাবনাজ–নাইমের পরিবারে যুক্ত হলো নতুন আনন্দের খবর। তাঁদের বড় মেয়ে মাহাদিয়া নাইমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর উত্তরায় পারিবারিক আয়োজনে মাহাদিয়ার সঙ্গে ইহসান মনসুর চৌধুরীর বিয়ে হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাবনাজ ও নাইম।

মাহাদিয়া নাইম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেই পারিবারিকভাবে ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইহসান সপরিবারে সিডনিতে বসবাস করেন। মাহাদিয়া ও ইহসানের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

মেয়ের নতুন জীবনের জন্য সবার দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেতা নাইম। তিনি লিখেছেন, ‘অপরিসীম কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে আল্লাহ–তাআলার দরবারে জানাচ্ছি, আমাদের প্রিয় কন্যা মাহাদিয়া নাইমের সঙ্গে ইহসান মনসুর চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত বিনীতভাবে কামনা করছি। আল্লাহ–তাআলা যেন তাঁদের দাম্পত্য জীবনে ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও বরকত দান করেন।’

মেয়ের বিয়ে ও বিদায়ের অনুভূতি জানাতে গিয়ে নাইম বলেন, ‘মেয়ে আগেও পড়াশোনার জন্য দেশের বাইরে গেছে। তবে এবারের যাওয়াটা একটু ভিন্ন। মনে হচ্ছে, অনেক দিনের জন্য বিদায় দিতে হলো। তবু আল্লাহর শুকরিয়া আদায় করছি—এমন একটি ভালো পরিবারে মেয়েকে তুলে দিতে পেরেছি, যেখানে তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’

অন্যদিকে শাবনাজ বলেন, ‘মা–বাবার মেয়েকে নিয়ে চিন্তা একটু বেশিই থাকে। আলহামদুলিল্লাহ, মাহাদিয়ার জন্য আমরা খুব ভালো একটি ছেলে ও পরিবার পেয়েছি। এমন একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে আমাদের মনেও স্বস্তি। আল্লাহর কাছে দোয়া করি, ওরা সবাই যেন সুখে–শান্তিতে থাকে।’

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মাহাদিয়া ও ইহসানের সঙ্গে পরিবারের সদস্যদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়েছে, যা ইতিমধ্যে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে উঠেছে।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন