প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দ্বিতীয় স্ত্রী এরশাদ গ্রেপ্তার
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৩:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রতারণা মামলায় গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। ওই মামলায় বিদিশা সিদ্দিককে আসামি করা হয়।
মামলাটির বিচার শেষে গত মে মাসে আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালতের রায়ে কারাদণ্ডের পাশাপাশি বিদিশা সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
এরপর আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বিদিশা এরশাদ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী। তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।
১৩৩ বার পড়া হয়েছে