সর্বশেষ

জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭৭

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে নতুন করে ছড়িয়ে পড়া হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৭৭ জন শিশু। মার্চ থেকে শুরু হওয়া এই চলমান স্বাস্থ্য সংকটে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক বিশেষ হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়। সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত এক দিনে যারা মারা গেছে, তারা মূলত হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শিশুদের মধ্যে ৯১ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ ধরা পড়েছে। বাকি ৯৮৬ জন এই রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। এছাড়া এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৯০টি শিশু ভর্তি হয়েছে এবং সমসংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪টি শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ জন শিশু। ফলে মহামারির এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বিগত পাঁচ মাসে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৫৭৮ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন শিশু।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন