সর্বশেষ

জাতীয়

ম্যানহোল থেকে মাথা তুলতেই গাড়িচাপা, ওয়াসা কর্মচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুরে পানির লাইনে কাজ করার সময় গাড়িচাপায় মো. শামীম (৪৭) নামের ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে মিরপুর-১০ নম্বর সেকশনের কাছাকাছি সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত শামীম ঢাকা ওয়াসার কর্মচারী। তাঁর বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।

কাফরুল থানার পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেনপাড়া এলাকায় পানির লাইনে কাজ করছিলেন শামীম। সড়কের মাঝখানে থাকা একটি ম্যানহোলের ঢাকনা খুলে তিনি ভেতরে নেমে কাজ করছিলেন। একপর্যায়ে ম্যানহোল থেকে মাথা তুললে একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত শামীমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শামীমকে চাপা দেওয়া গাড়িটি এখনো জব্দ করা সম্ভব হয়নি। গাড়িটি কী ধরনের, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনার মাধ্যমে দ্রুত গাড়িটি শনাক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিহত শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শামীমের গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। প্রায় ২৫ বছর ধরে তিনি ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন।

এদিকে ওয়াসা কর্মচারীদের অভিযোগ, আন্ডারগ্রাউন্ডের চাবি নির্ধারিত স্থানে থাকলে এবং সময়মতো তা খুলে দেওয়া হলে ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। কিন্তু দুর্ঘটনার সময় আন্ডারগ্রাউন্ডের চাবিটি যে গভীরতায় থাকার কথা ছিল, তা ছিল না। ফলে মো. শামীম ভেতরে দাঁড়িয়ে কাজ করার সময় ওপর দিয়ে যাওয়া একটি গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়।

কর্মচারীরা আরও অভিযোগ করেন, ওই কাজটি শামীমের দায়িত্বের মধ্যে ছিল না। এরপরও ইঞ্জিনিয়ারদের নির্দেশে তিনি সেখানে কাজ করতে বাধ্য হন। এ বিষয়ে কর্মচারীরা আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও তা আমলে নেওয়া হয়নি। তাদের দাবি, দায়িত্বে অবহেলা ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন