সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশলোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

একাত্তরের স্বাধীনতা রক্ষায় চব্বিশের যুদ্ধ, এরাও 'মুক্তিযোদ্ধা': তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ৮:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই-আগস্টের গণ-আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক একটি বিভাগ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয় উদ্যোগে আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, একাত্তরের মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের যোদ্ধারাও একই লক্ষ্যেই লড়াই করেছেন। তার ভাষায়, ‘একাত্তরে স্বাধীনতা অর্জনের যুদ্ধ হয়েছিল, আর চব্বিশে সেই স্বাধীনতা রক্ষার লড়াই হয়েছে।’

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে এসব পরিবারের কষ্ট লাঘবে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ‘যারা প্রাণ দিয়েছেন, তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে তাদের পরিবার ও আহতদের দেখভাল করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন বিভাগ গঠন করা হবে,’ বলেন তিনি।

তারেক রহমান স্মরণ করিয়ে দেন, বিএনপি অতীতে সরকারে থাকাকালীন মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল। একই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকেও রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার অঙ্গীকার করেন তিনি।

গণ-আন্দোলনে হতাহতের পরিসংখ্যান তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকেই চোখ হারিয়েছেন কিংবা স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন। তিনি দাবি করেন, ‘দেড় হাজারের মতো মানুষকে হত্যার ঘটনা গণহত্যা হিসেবে বিবেচিত হতে পারে।’

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদী শক্তি শুধু ক্ষমতা হারায়নি, দেশ ছাড়তেও বাধ্য হয়েছে। তার মতে, ‘২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়; এটি ছিল অধিকারবঞ্চিত মানুষের গণ-আন্দোলন।’

আহতদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করলে দুই ধাপে সহায়তা দেওয়া হবে-রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং আহতদের যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক নিরাপত্তা প্রদান।

আসন্ন জাতীয় নির্বাচনকে নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে শোকের রাজনীতি চলতেই থাকবে। তবে গণতন্ত্রকামী মানুষই আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাস রচনা করবে।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন