সর্বশেষ

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ

আওলাদ রুবেল, মযমনসিংহ
আওলাদ রুবেল, মযমনসিংহ

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে সম্প্রতি সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন ও বিআরটিএ এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বুধবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হল রুমে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক সুব্রত কুমার দেবনাথ, সহকারী পরিচালক আনিসুর রহমান, জেলা মোটর মালিক সমিতির সভাপতি আরমগীর মাহমুদ আলমসহ বিআরটিএ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের ১৩৩টি পরিবারের মাঝে মোট ৫ কোটি ৩৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন