সর্বশেষ

সারাদেশ

রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জে দীর্ঘ ১৮ মাস পর উপজেলা আওয়ামী লীগের বিধ্বস্ত কার্যালয় সংরক্ষণে অভিনব উদ্যোগ নিলেন এক স্বেচ্ছাসেবক।

স্থানীয় ট্রাক চালক ও আওয়ামী লীগ সমর্থক রফিকুল ইসলাম নিজ উদ্যোগে রাতভর বাঁশের বেড়া দিয়ে কার্যালয়টির চারপাশ ঘিরে সাধারণ মানুষের মলমূত্র ও আবর্জনা প্রবেশ রোধ করেছেন।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৪ আগস্ট সরকারের পতনের ছাত্র-জনতার আন্দোলনের সময় রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের শিকার হয়। পরদিন কিছু ছাত্ররা বিধ্বস্ত এই কার্যালয়টিকে ‘পাবলিক টয়লেট’ হিসেবে ব্যবহার শুরু করেন। এরপর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে প্রসাব-পায়খানা ও আবর্জনা ফেলে আসছিল।

রফিকুল ইসলাম বলেন, “ছোটবেলা থেকেই আমি আওয়ামী লীগকে ভালোবাসি। দলের কোনো পদ নেই, তবুও কার্যালয়টি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখে মনে কষ্ট হয়েছিল। নিজের খরচে বাঁশ কিনে কার্যালয়টি সংরক্ষণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে এখানে ফুলগাছ লাগানোসহ আরও উন্নয়নমূলক কাজের পরিকল্পনা আছে।”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ইশরাত জাহান এশা বলেন, “আমি বিষয়টি গত রাতে শুনেছি। তবে আমি এ ধরনের ব্যবহারের পক্ষে নই।”

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, “আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। কেউ অভিযোগ করলে অবশ্যই খতিয়ে দেখা হবে।”

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন