সর্বশেষ

সারাদেশ

গফরগাঁওয়ে মাটিবাহী লড়ি চাপায় টমটম চালকের মৃত্যু

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৯:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি মাটিবাহী লড়ি টমটম চালক সাকিব (২২) মিয়াকে চাপা দিয়ে হত্যা করেছে।

নিহত সাকিব কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দক্ষিণ ডলি হর এলাকার হক মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া ৯টার দিকে সাকিব মিয়া সকালে ভালুকা-গফরগাঁও সড়কের শিবগঞ্জ বাজার এলাকায় তার টমটম গাড়ী একপাশে রাখার পর সেখানেই দাঁড়িয়ে ছিলেন।

এ সময় দ্রুতগামী মাটিবাহী লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর চলে যায়। ঘটনাস্থলেই সাকিব মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং লড়ি ও এর চালককে আটক করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুল ইসলাম জানান, নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন