সর্বশেষ

সারাদেশ

আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুনানির সময় দুই আইনজীবির মধ্যে হাতাহাতি ঘটেছে।

ঘটনার কারণে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি সাময়িকভাবে আদালতের কার্যক্রম স্থগিত করে এজলাস ত্যাগ করেন। এ ঘটনা বুধবার বেলা বারোটার দিকে ঘটেছে।

আদালত সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত সিআর নং ১০/২০২৫ মামলার শুনানি চলাকালীন আসামী পক্ষের আইনজীবীরা স্থায়ী জামিনের জন্য আবেদন করেন। এ সময় এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সিনিয়র আইনজীবি হাফিজুর রহমান চুন্নু ও নাসির উদ্দিন মাহমুদ হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন জানান, আদালতে ঘটনার সঙ্গে জড়িত আইনজীবিদের মধ্যে সমস্যা স্ব-প্রণালীভাবে সমাধান করা হয়েছে।

৩৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন