সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে চারটি অবৈধ ইটভাটার ওপর অভিযান চালিয়ে মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়ার মাধ্যমে তা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী মেজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযান পরিচালিত হয় কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকার মেসার্স মক্কা মদিনা ব্রিকস, মারিয়াম ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস এবং সাজেদা ব্রিকসে।

এছাড়া তিনটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করে মোট ১৫ লাখ টাকা আরোপ করা হয়। মক্কা মদিনা ব্রিকসের চিমনি ভেঙে দেওয়ার সঙ্গে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। সব ইটভাটার কার্যক্রমও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী মেজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম জানান, ধামরাইয়ে বায়ু দূষণ কমাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন