সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় এতিম শিশুদের নিয়ে ডিসির ইফতার মাহফিল

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর সরকারি শিশু পরিবার বালিকার নিবাসীদের সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নিবাসের ৬৭ জন এতিম শিশু অংশগ্রহণ করে।

দোয়া মাহফিল শেষে শিশুদের জন্য ইফতার আয়োজন করা হয় এবং পরে তাদের মাঝে ইদ উপহার হিসেবে প্রয়োজনীয় কসমেটিক সামগ্রী ও ইদ সেলামি বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও তার স্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, নওগাঁ পৌর সভার প্রশাসক টি.এ. মোমিন, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ এবং সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক মো: হাফিজার রহমান।

জেলা প্রশাসক অনুষ্ঠানে শিশুদের উদ্দেশ্যে বলেন, "পবিত্র মাহে রমযানের মানবিক আবহে শিশুদের সঙ্গে এ ধরনের ইফতার ও উপহার বিতরণ করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এতিমরা আমাদের সন্তানের মতো। সরকার এবং ব্যক্তি পর্যায়ে আমরা যদি তাদের পাশে দাড়াই, তবে তারা নিজেদের কখনও এতিম মনে করবে না। এই উদ্যোগ তাদের সার্বিক বিকাশে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।"

নিবাসের শিশুরা জেলা প্রশাসকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

৩৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন