সর্বশেষ

রাজনীতি

নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদীর সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘বিশ্বব্যাপী বিশ্ব' মোড়লের আগ্রাসন বন্ধে করণীয়’ শীর্ষক আলোচনা ও ইফতার সভায় নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নাহিদ, হাসনাত, সার্জিস ও আখতারের মতো গণশত্রুরা গণভোটকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়।

৩ মার্চ মঙ্গলবার বিকেলে তোপখানা রোডের বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি সতর্ক করে বলেন, তারা যদি সফল না হয়, তবে জুলাই মাসে পুলিশ, শিক্ষার্থী, সাংবাদিক এবং সাধারণ মানুষ হত্যার সঙ্গে গত ১৮ মাসে ইউনূস সরকারের অপরাধ ও দুর্নীতির জন্য দায়মুক্তি পাবে না। মোমিন মেহেদী বলেন, দায়মুক্তি না পেলে তাদের ফাঁসিতে ঝুলতে হতে পারে – আর এ কারণে তারা “পাগলের প্রলাপ” বকছে।

তিনি আরও উল্লেখ করেন, এই গণশত্রুরা কেবল দেশের বিরোধিতাই করছে না; তারা কোটা বৈষম্য দূর করার নামে ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক দ্বন্দ্বও সৃষ্টি করছে। সর্বত্র হানাহানি ও খুনাখুনি ঘটিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার মাধ্যমে বাংলাদেশকে পুনরায় পাকিস্তানের অংশ বানানোর চেষ্টা করছে তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, এরা স্বাধীনতা বিরোধী, দেশবিরোধী গণশত্রু, তাই তাদের প্রতিহত করা সকল শ্রেণি ও পেশার মানুষের নৈতিক দায়িত্ব।

সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী বক্তব্য রাখেন। তারা ইরান-যুক্তরাষ্ট্র চলমান সংঘর্ষ প্রসঙ্গে বলেন, জাতিসংঘ আজ ক্ষমতাধরদের স্বার্থে নজর রাখছে, যার ফলে নির্মম যুদ্ধ ও হত্যাযজ্ঞের ঘটনা ঘটছে। তারা মাদুরেসহ সকল বন্দির মুক্তি, সহিংস যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি খামেনীসহ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন নতুনধারা নেতৃবৃন্দ।

৪১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন