সারাদেশ
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউদ গাজী (৫২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
আব্দুস সাত্তার, নড়াইল
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউদ গাজী (৫২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার চাচই-ধানাইড় গ্রামের আগুন ব্রিকস্ ইটভাটায় এই ঘটনা ঘটে।
পাইকগাছা থানার হকলারচক গ্রামের বাসিন্দা দাউদ গাজী পরিবারের সঙ্গে লোহাগড়ার ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ইট তৈরীর জন্য মাটি ভেজানোর কাজের সময় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার সময় মোটর হঠাৎ বন্ধ হয়ে গেলে দাউদ গাজী সুইচ পুনরায় চালু করার চেষ্টা করেন। এসময় তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
৩৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর