সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশলোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

পোস্টাল ব্যালট অনিয়ম: ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থানসহ তিন দফা অনিয়মের অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে জড়ো হন। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে সারারাত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, পোস্টাল ব্যালটের ভাঁজে পরিকল্পিতভাবে ধানের শীষ প্রতীক রাখা হয়েছে, যা একটি সুস্পষ্ট ষড়যন্ত্রের অংশ। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশনের জারি করা বিতর্কিত প্রজ্ঞাপন নজিরবিহীন এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এই সিদ্ধান্তের যৌক্তিক ব্যাখ্যা নির্বাচন কমিশনকে দিতে হবে বলেও দাবি করেন তিনি।

রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে এই অবস্থান কর্মসূচি দিন-রাত নির্বিশেষে চলবে এবং ইসি কার্যালয় ঘেরাও করে রাখা হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনের শীর্ষ নেতারাও কর্মসূচিতে অংশ নেন।

এদিকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে গুরুতর অনিয়ম করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দেওয়া হলো-এ প্রশ্নের জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসি কার্যালয়ের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, ছাত্রদল আন্দোলন-সংগ্রামে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দিতে প্রস্তুত আছে সংগঠনের নেতাকর্মীরা, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন