সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশলোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

বিদেশি আগ্রাসন বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্ল্যাক র‌্যালি ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
অর্থনীতি, কূটনীতি ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিদেশি আগ্রাসন বন্ধের দাবিতে রাজধানীতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ (এনডিবি) এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান ও কলামিস্ট মোমিন মেহেদী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশে বর্তমানে মব সংস্কৃতি ছড়িয়ে পড়েছে, শীতের মৌসুমেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এলপিজি গ্যাস সেক্টরে সিন্ডিকেটের মাধ্যমে প্রায় এক লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে। একই সঙ্গে খুন, ধর্ষণ, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও দখলবাজি গত ১৭ মাসে অতীতের তুলনায় বহু গুণ বেড়েছে।

তিনি আরও বলেন, বিদেশি আগ্রাসনের কারণে দেশের অর্থনীতি ও কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে ভয়াবহ ধ্বস নেমেছে। ভেনিজুয়েলার মতো পরিস্থিতি তৈরি করে বাংলাদেশেও বিভিন্ন দেশের এজেন্টদের ক্ষমতায় বসানো হয়েছে, যারা দেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থের পরিবর্তে বিদেশি শক্তির স্বার্থ রক্ষায় একের পর এক দেশবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে।

সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান ও ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত ১৭ মাসে অন্তর্বর্তী সরকার ভারত ও মিয়ানমার সীমান্তে হত্যা ও সহিংসতা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। বরং দেশের বিভিন্ন সীমান্তে বাংলাদেশি নাগরিকদের আহত ও নিহত হওয়ার ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান শোক প্রকাশ বা কার্যকর উদ্যোগ দেখা যায়নি, যা সরকারকে ব্যর্থ হিসেবে চিহ্নিত করেছে।

সমাবেশে আরও বলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ, ধর্ষণ ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি আগের চেয়ে আরও গভীর সংকটে পড়েছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিদেশি আগ্রাসন বন্ধসহ রাষ্ট্রীয় নীতিতে জনগণের স্বার্থ রক্ষার জোর দাবি জানান বক্তারা।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন