সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশলোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে: এবিএম মোশাররফ হোসেন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) 
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) 

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

শুক্রবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশের রাজনীতিতে মূলত দুটি বড় দল ছিল—আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এ অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় অনিবার্য। আল্লাহ যদি সহায় হন, তবে বিএনপিই রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সেই সরকারে যদি স্থানীয় জনগণের প্রতিনিধি থাকে, তবে এলাকার উন্নয়ন বাস্তবায়ন করা সহজ হবে। এজন্য উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নিজের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে এবিএম মোশাররফ হোসেন বলেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কলাপাড়া সফর করেছিলেন। সে সময় এলাকাবাসীর পক্ষ থেকে উত্থাপিত সব দাবি পরবর্তীতে বাস্তবায়ন করা হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলেও কিছু উন্নয়ন হয়েছে, যা মূলত বিএনপির শুরু করা উন্নয়ন ধারারই অংশ।

তিনি বলেন, আবারও বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।

আলোচনা সভার আগে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ড নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি মো. গাজী ফারুকসহ ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন