সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

খরা কাটতেই বন্যা, আফগানিস্তানে প্রাণ গেল অন্তত ১৭ জনের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘস্থায়ী খরা পরিস্থিতির পর হঠাৎ ভারী বৃষ্টি ও তুষারপাত আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে।

এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত এবং ১১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হওয়া টানা বৃষ্টি ও পাহাড়ি এলাকায় তুষার গলার ফলে দেশের মধ্য, উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) হেরাত প্রদেশের কাবকান জেলায় বৃষ্টির চাপে একটি বাড়ির ছাদ ধসে পড়ে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন সদস্য নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। হেরাত গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী এ তথ্য নিশ্চিত করেন।

আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোতে বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং বিপুলসংখ্যক গবাদিপশু মারা গেছে, যা গ্রামীণ অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেরাত-কান্দাহার মহাসড়কের দাশত-ই বাকওয়া এলাকায় বন্যার পানিতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক উল্টে যাচ্ছে। প্রাণ বাঁচাতে মানুষকে স্রোতের সঙ্গে লড়াই করতে দেখা যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ইতোমধ্যে দুর্গত এলাকায় জরিপ দল পাঠানো হয়েছে। পাশাপাশি জরুরি ত্রাণ ও সহায়তার প্রয়োজনীয়তা নিরূপণে কাজ চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফগানিস্তান বর্তমানে চরম আবহাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের যুদ্ধ, দুর্বল অবকাঠামো ও বন উজাড়ের কারণে মৌসুমি বৃষ্টিতেই দেশটিতে প্রায়ই আকস্মিক বন্যা দেখা দেয়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কাঁচা মাটির ঘরগুলো সহজেই ধসে পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে।

উল্লেখ্য, গত আগস্টে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্পে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সেই ক্ষত কাটতে না কাটতেই নতুন করে বন্যা দেশটির মানবিক সংকটকে আরও গভীর করেছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, ২০২৬ সালেও আফগানিস্তান বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটপূর্ণ দেশ হিসেবেই থাকবে। বর্তমানে প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। এই সংকট মোকাবিলায় জাতিসংঘ ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের তহবিল আহ্বান করেছে।

বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি ও স্থানীয় পরিবেশগত সমস্যার কারণে ভবিষ্যতে আফগানিস্তানে এমন দুর্যোগ আরও ঘন ঘন ও ভয়াবহ আকারে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন