সর্বশেষ

সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা

শামীম বিন সাত্তার
শামীম বিন সাত্তার

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভেতরে সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া লুনাকে গলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

অভিযুক্ত ফজলু নামে বিভাগের এক সাবেক কর্মচারী এ ঘটনা ঘটান বলে জানা গেছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের কক্ষে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ফজলু শিক্ষিকার ওপর হামলা চালান। পরে তিনি নিজ গলাতেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আসমা সাদিয়া লুনার মৃত্যু হয়। অভিযুক্ত ফজলুও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ঘটনার পর পুরো ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

৩১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন