সর্বশেষ

সারাদেশ

পাবনায় শিশু হাফসার হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

কলিট তালুকদার,পাবনা
কলিট তালুকদার,পাবনা

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা শহরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিক্ষোভকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দাবী জানান।

বিক্ষোভ মিছিলটি উত্তর শালগাড়িয়া সরদারপাড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে গিয়ে সড়ক অবরোধ করে। সেখানে নিহত শিশুর স্বজন এবং স্থানীয়রা বক্তব্য দেন। পরে প্রশাসনের আশ্বাসের পর মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছে এবং পুনরায় বিক্ষোভ প্রদর্শন করে।

ঘটনার প্রেক্ষাপট জানানো হয়, গত ১৫ নভেম্বর রাতে পাবনা পৌরসভার উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকার হাফসার মরদেহ তার নানা বাড়ির পাশের একটি বাগান থেকে উদ্ধার করা হয়। হাফসা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল এবং নানা মল্লিক সরদারের বাড়িতে থাকতেন।

হাফসার মা রিতু খাতুন সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে অভিযুক্ত করে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও, আরও অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

২৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন