সর্বশেষ

জাতীয়

ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার ফাটল ধরা মাটির নমুনা সংগ্রহ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর ঘোড়াশালে সাম্প্রতিক ভূমিকম্পে বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া মাটির ফাটল পরীক্ষা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি বিশেষজ্ঞ দল পরিদর্শন করেছে।

শনিবার বিভাগের সাবেক অধ্যাপক আ.স.ম ওবায়দুল্লাহর নেতৃত্বে ৭ সদস্যের এই দলটি ঘোড়াশাল পৌর এলাকার ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো ঘুরে দেখে মাটির নমুনা সংগ্রহ করেন।

দলটি ঘোড়াশাল ডেইরি ফার্ম এবং পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এলাকায় ধসে পড়া ও ফাটলধরা মাটি থেকে নমুনা সংগ্রহ করে। অধ্যাপক ওবায়দুল্লাহ জানান, প্রাথমিকভাবে এসব নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষাগারে বিশ্লেষণের পর ভূমিকম্পের ধরন ও উৎপত্তিস্থলের গভীরতা সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যাবে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৭। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্র জানায়, এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবং কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, উপকেন্দ্রটি নরসিংদী সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।

দেশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০ জন এবং আহত হয়েছেন ছয় শতাধিক। নিহতদের মধ্যে ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জের বাসিন্দারা রয়েছেন।

এদিকে ভূমিকম্পে নরসিংদীর সার্বিক ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণে কাজ করছে জেলা প্রশাসন। পৌর প্রশাসনও এ নিয়ে একটি কমিটি গঠন করেছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান।

৪১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন