সর্বশেষ

জাতীয়

অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় আছে : ড. সালেহউদ্দিন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের অর্থনীতি বর্তমানে আগের চেয়ে উন্নতির পথে রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন বলেন, দেশের রিজার্ভ, রেমিট্যান্স ও রফতানি বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)ও এই অর্থনৈতিক অগ্রগতিকে স্বীকৃতি দিয়েছে। তিনি আরও জানান, মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে; যেখানে আগে এটি ১৪ শতাংশের কাছাকাছি ছিল, বর্তমানে তা ৮ শতাংশে নেমেছে।

অর্থ উপদেষ্টা বলেন, 'যারা বলছেন অর্থনীতিতে কোনো অগ্রগতি নেই, তাদের বক্তব্য সঠিক নয়। নিজেদের সমস্যা নিজেদের সমাধান করতে হবে। আর্থিক অগ্রগতির পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।'

উল্লেখ্য, একই অনুষ্ঠানে ডিআরইউ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

৩০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন