সর্বশেষ

সারাদেশ

থানচিতে বিজিবির উদ্যোগে প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া জোন (৩৮ বিজিবি) মানবিক সহায়তার অংশ হিসেবে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছে।

রবিবার (২৯ জুন) বলিপাড়া জোনের আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেনসিল, ইরেজার, চকলেটসহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকাও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, “সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি সবসময় দেশের মানুষের পাশে রয়েছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়বে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজিবির এই উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

৪৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন