সর্বশেষ

জাতীয়

ডেঙ্গুতে আক্রান্ত বাড়ছেই, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১২ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে বরিশাল ও ঢাকায় রোগটির প্রাদুর্ভাব তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয়, এই সময়ে কেউ মারা যাননি।

বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরের এলাকা) সবচেয়ে বেশি ১১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরপর রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন—৩৩ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে)—২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন—১৭ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে)—১৬ জন, খুলনা বিভাগ—১২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। চলতি বছর জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত মোট পাঁচ হাজার ৬৯৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এ পর্যন্ত দেশে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ছয় হাজার ৬৭৮ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩০ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। পরের বছর ২০২৪ সালে এই সংখ্যা কিছুটা কমলেও মৃত্যু হয়েছে ৫৭৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন।

৩৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন