খেলা
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।
ঈদের নামাজ আদায় করলেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা
স্পোর্টস রিপোর্টার
শনিবার, ৭ জুন, ২০২৫ ৫:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।
শনিবার (৭ জুন) সকালে রাজধানীর পরিবাগ এলাকায় একটি মসজিদে ঈদের জামাতে অংশ নেন জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, ফাহমিদুল হকসহ দলের অন্যান্য সদস্যরা।
জাতীয় দলের ক্যাম্প চলমান থাকায় ফুটবলাররা বর্তমানে হোটেলে অবস্থান করছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক সরবরাহকৃত সাদা পাঞ্জাবি পরে সকলে একসঙ্গে হোটেল সংলগ্ন মসজিদে যান ঈদের নামাজ আদায়ে। সকাল ৭টায় অনুষ্ঠিত হয় জামাত।
ঈদের দিন বিকেল ৫টায় শুরু হবে দলের অনুশীলন। তবে দুপুর ২টা পর্যন্ত খেলোয়াড়দের ছুটি দিয়েছে বাফুফে। এ সময়ের মধ্যে কেউ চাইলে বাড়িতেও যেতে পারেন।
নামাজ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন খেলোয়াড়রা। তারা জানান, ঈদের আনন্দের সঙ্গে জাতিকে আরেকটি আনন্দ দিতে চান। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয় তুলে এনে দেশবাসীকে ঈদের উপহার দিতে চায় বাংলাদেশ দল।
৩৭৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর