সর্বশেষ

সারাদেশ

যমুনা সেতুতে একদিনেই ৩ কোটি ৫৯ লাখ টাকার টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি

বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৬:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদযাত্রাকে কেন্দ্র করে যমুনা সেতু দিয়ে যান চলাচল বেড়েছে কয়েকগুণ। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পার হয়েছে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন।

এ সময় টোল বাবদ আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ জুন) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

সেতু কর্তৃপক্ষ জানায়, উত্তরবঙ্গমুখী ৩০ হাজার ৮৪৫টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা। আর ঢাকামুখী ২১ হাজার ৪টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

আগের দিনের তুলনায় বুধবার ১৮ হাজার ২৮৫টি বেশি গাড়ি যাতায়াত করেছে সেতু দিয়ে, যা টোল আদায়ের পরিমাণে বড় ধরনের বৃদ্ধি এনেছে।

সেতু নির্বাহী প্রকৌশলী আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর দুই পাশে ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে, যার মধ্যে ৪টি শুধুমাত্র মোটরসাইকেলের জন্য নির্ধারিত। এছাড়া এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কের অংশটি সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে নজরদারিতে রাখা হচ্ছে।

৩৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন