সর্বশেষ

সারাদেশ

মাধবপুরে গভীর রাতে ঘুম থেকে তুলে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

 মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:

মাধবপুর উপজেলার ধর্মনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে রোববার গভীর রাতে এক দোকানিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জিল্লু (৫৫) ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। তিনি একটি দোকানে কাজ করতেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনার সঙ্গে জড়িত জাহাঙ্গীর (৪৫), ইদ্রিছ মিয়ার ছেলে, একই গ্রামে থাকেন। তারা চাচাতো ভাই। জানা গেছে, জিল্লুর বিরুদ্ধে একটি মামলায় স্বাক্ষ্য দেওয়ার কারণে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন।

প্রতিবেদনে বলা হয়, রোববার রাত ২টার দিকে জিল্লু নিজের দোকানে ঘুমোচ্ছিলেন। এ সময় জাহাঙ্গীর এসে তাকে ঘুম থেকে তুলে বিস্কুট দেওয়ার কথা বলে দোকানে ডেকে নেন। পরে, ঘুমন্ত জিল্লুকে জোরপূর্বক দোকানে আনা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে জিল্লুর ওপর হামলা চালান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ সোমবার ভোরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতার করে। পুলিশ জানায়, জাহাঙ্গীর বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে ছিলেন, সেখান থেকে তাকে আটক করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৩১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন