সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশলোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

মণিপুরে আসাম রাইফেলসের অভিযানে নিহত ১০, সেনাবাহিনীর দাবি ‘উগ্রপন্থি’

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় আসাম রাইফেলসের একটি অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ড জানিয়েছে, নিহতরা সশস্ত্র ‘উগ্রপন্থি’ এবং বন্দুকযুদ্ধে তারা প্রাণ হারিয়েছেন।

অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে সেনাবাহিনী।

বুধবার চালানো এই অভিযানের বিষয়ে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে সেনাবাহিনী জানায়, ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র উগ্রপন্থিদের গতিবিধি সম্পর্কে গোপন সূত্রে তথ্য পাওয়ার পর আসাম রাইফেলসের একটি দল সেখানে অভিযান শুরু করে। অভিযানের সময় সন্দেহভাজনরা গুলি চালালে, পাল্টা গুলিতে ১০ জন নিহত হয়।

তবে নিহত ব্যক্তিদের পরিচয় বা তাদের পরিবার-আইনজীবীদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সেনাবাহিনী জানিয়েছে, অভিযান চলমান রয়েছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, মণিপুরে গত দুই বছর ধরে রাজনৈতিক ও জাতিগত অস্থিরতা বিরাজ করছে। ২০২৩ সালের মে মাসে রাজ্যের মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতায় অন্তত ২৬০ জন নিহত হয়। সহিংসতার পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং নিরাপত্তা রক্ষায় সেনা মোতায়েন করা হয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

৩০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন