সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশলোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

রাজনীতিতে ‘নতুন দল’ জোয়ার: গড়ে প্রতি মাসে তিনটি দলের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে নতুন দল গঠনের যেন হিড়িক লেগেছে। গড়ে প্রতি মাসে আত্মপ্রকাশ করছে অন্তত তিনটি নতুন রাজনৈতিক দল।

এসব দলের মধ্যে পেশাভিত্তিক সংগঠন যেমন আছে, তেমনি রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কিংবা আলোচিত-সমালোচিত ব্যক্তিরাও। এমনকি দণ্ডপ্রাপ্তরাও পিছিয়ে নেই এই ‘নতুন রাজনীতি’র দৌড়ে।

নতুন দল গঠনের পেছনে জনগণের আকাঙ্ক্ষার কথা বলা হলেও, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, অধিকাংশ নতুন দল গড়ে উঠছে রাজনৈতিক প্রভাব, নির্বাচনী দর-কষাকষি ও সুবিধাভোগের উদ্দেশ্যে। রাজনীতিতে গুণগত পরিবর্তনের উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই অনুপস্থিত।

সম্প্রতি আলোচনায় এসেছে আলোচিত বহুল সমালোচিত এমএলএম ব্যবসা ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। প্রায় চার হাজার কোটি টাকার প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত এই ব্যবসায়ী এখন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। দণ্ড ভোগ শেষে তিনি ‘রাজনীতিতে গুণগত পরিবর্তন’ আনার প্রতিশ্রুতি দিয়ে নতুন দল গড়েছেন।

রাজধানীর পল্টনের প্রীতম জামান টাওয়ারে একাধিক নতুন রাজনৈতিক দলের প্রধান কার্যালয় দেখা যাচ্ছে। এই বছরের ২৮ জানুয়ারি ‘আম জনতার দল’ নামে একটি নতুন দলের যাত্রা শুরু করেন গণঅধিকার পরিষদ ত্যাগী নেতা তারেক রহমান। যদিও তিনি জানিয়েছেন, এখনই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেই তার।

তবে সমস্যাটি আরও জটিল হয়ে উঠেছে একই নামে একাধিক দলের অস্তিত্বের কারণে। উদাহরণস্বরূপ, ‘আম জনতার দল’ নামের কমপক্ষে তিনটি ভিন্ন দল রয়েছে। এছাড়া গত বছরের জানুয়ারিতে ‘দেশ জনতা পার্টি’, এই বছরের মার্চে ‘জনতার বাংলাদেশ পার্টি’ এবং ‘জনতার দল’ আত্মপ্রকাশ করেছে। ‘বাংলাদেশ জনতা পার্টি’ নামেও একটি দল হাইকোর্টে নিবন্ধনের অপেক্ষায় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, “এসব দলের দেশের প্রতি বাস্তব কোনো দায়বদ্ধতা নেই। এগুলোর বেশিরভাগই খ্যাতি অর্জন কিংবা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার মাধ্যম হিসেবে তৈরি।”

গত বছরের আগস্ট থেকে শুরু করে এ বছর মার্চ পর্যন্ত ‘নিউক্লিয়াস পার্টি’, ‘সমতা পার্টি’, ‘সংস্কারবাদী ও গণতান্ত্রিক শক্তি’, ‘মুক্তির ডাক’, ‘বিপ্লবী পরিষদ’সহ প্রায় ১৫টি নতুন দল আত্মপ্রকাশ করেছে। মার্চের পরেও আরও অন্তত পাঁচটি নতুন দলের অস্তিত্ব প্রকাশ পেয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক সংস্কারের নামে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থের প্রতিযোগিতা নতুন রাজনৈতিক দল গঠনের এই প্রবণতার মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।

৪১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন