সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় সেনাবাহিনীর জিপ দুর্ঘটনায় পাঁচ সদস্য আহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে পাঁচ সেনাসদস্য আহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন সৈনিক রমজান, সৈনিক সৈকত, সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে একটি গাছে গিয়ে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা সেনাসদস্যরা আহত হন।

আহতদের মধ্যে সৈনিক রমজানের বুক ও পায়ে এবং সৈনিক সৈকতের কপাল, মাথা ও বাম হাতের সোল্ডারে আঘাত লেগেছে। বাকিরা আংশিকভাবে আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

৩৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন