সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশলোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

দেশের রাজনীতির মাঠে বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ-আম জনতা পার্টি।

গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠাকে মূল লক্ষ্য হিসেবে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে দলের ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন, যিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও পরিচিত। দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ফাতিমা তাসনিম।

ঘোষণাপত্রে রফিকুল আমীন বলেন, “স্বাধীনতা অর্জনের দীর্ঘ ৫৪ বছর পরেও বাংলাদেশের মানুষ এখনো বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছে। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আমরা এক হয়ে স্বৈরাচারকে বিদায় জানিয়েছি। এখন সময় এসেছে মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার।”

তিনি আরও জানান, দলটি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুশাসন প্রতিষ্ঠা, টেকসই কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ, অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির প্রভাব হ্রাস করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চায়।

সদস্য সচিব ফাতিমা তাসনিম তার বক্তব্যে বলেন, “রাজনৈতিক সচেতনতা ছাড়া দেশে আবার স্বৈরাচারী শাসন ফিরতে পারে। আমরা অতীতে যেমন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও কারো একচ্ছত্র আধিপত্য মেনে নেব না।”

অনুষ্ঠানে একটি ২৯৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিরও ঘোষণা দেওয়া হয়। দেশের বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি ছাড়াও নানা পেশার মানুষ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সামনে তাদের পরিকল্পনা ও কর্মকৌশল রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, তা সময়ই বলে দেবে।

৩৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন