সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশলোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ রেখে কী চাইছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ৬:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্তটি কেন নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এ নিয়ে এখন ধরনের আলোচনা চলছে।

বিবিসির বিশ্লেষণে প্রকাশ পায়, ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে প্রধান উদ্দেশ্য হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ সৃষ্টি করা এবং তাঁকে কিছু ছাড় দিতে বাধ্য করা।

তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক আগ্রাসন শুরু করলে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তার প্রধান উৎস হয়ে উঠেছিল। এখন ট্রাম্প ইউক্রেনকে সমর সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, সহায়তা স্থগিত করার বিষয়টি পর্যালোচনা চলছে এবং তাঁরা জানতে চাইছেন, এই পদক্ষেপটি কি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে কোন সমাধানে ভূমিকা রাখতে পারে কিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির দিকে মনোনিবেশ করেছেন এবং যুক্তরাষ্ট্রের অংশীদারদের যেন এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে নিশ্চিত করতে চান।

যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তার মতে, যদি ট্রাম্প মনে করেন ইউক্রেন রাশিয়ার সাথে শান্তি আলোচনার জন্য নিষ্ঠার সাথে অঙ্গীকার করছে না, তাহলে সহযোগিতা স্থগিত থাকবে।

এদিকে, জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে এমন মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস। তিনি বলেছেন, ইউক্রেনের এমন এক নেতৃত্ব প্রয়োজন, যিনি যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করতে পারবেন এবং শেষ পর্যন্ত রাশিয়ার সাথে কাজ করবেন যুদ্ধ থামানোর জন্য।

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা "খুব, খুব দূরে"। তাঁর এই মন্তব্যের জন্য ট্রাম্প সমালোচনা করেছেন এবং এর কিছুক্ষণ পরেই ইউক্রেনের সামরিক সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেন।

এছাড়া, শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের মধ্যে একটি বাগ্‌বিতণ্ডা ঘটে, যা ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি ব্যাহত করে।

অনেকেই প্রশ্ন করছেন, ট্রাম্প কি চান? তিনি কি জেলেনস্কির কাছে দুঃখ প্রকাশ করতে এবং খনিজ চুক্তি বিনা আপত্তিতে গ্রহণ করতে চাইছেন? হোয়াইট হাউসের ঘটনার জন্য জেলেনস্কিকে দোষারোপ করা হচ্ছে। তাঁকে অভিযোগ করা হচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রকে যথাযথভাবে ধন্যবাদ জানাচ্ছেন না।

এদিকে, জেলেনস্কি পরিষ্কার করে দিয়েছেন যে, তিনি দুঃখ প্রকাশ করবেন না এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন খনিজ চুক্তি করবেন না।

চলতি মাসে, জেলেনস্কি ন্যাটো সদস্যপদের বিনিময়ে পদত্যাগে রাজি ছিলেন, তবে ট্রাম্প কিয়েভের এই জোটে যোগদানের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।

৩৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন