সর্বশেষ

জাতীয়ঢাকাসহ বিভিন্ন জেলায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানকে নিয়োগ
ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান ফাহিম আহমেদ
সারাদেশফরিদপুরে বিরিয়ানির দোকানকে ১ লাখ টাকা জরিমানা
ফরিদপুরে ১৮ চোরাই ইজিবাইক উদ্ধার, চক্রের ১২ সদস্য গ্রেফতার
কলাপাড়ায় দ্রুতই জজেস কমপ্লেক্সের কাজ শুরু হবে: এমপি
এবিএম ফিরোজ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
বীরত্বপূর্ণ উদ্ধার অভিযান: মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিস সদস্যদের সম্মাননা
মাগুরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০
মৌলভীবাজারে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, কিশোর খুন
ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা, রাজপাড়ায় চাঞ্চল্য
আ.লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির
রাজশাহীতে তরুণ বক্সার সাব্বির হত্যা: অভিযুক্ত জাসন আটক
কুড়িগ্রামে কুড়ি-পার্লামেন্ট গঠন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
খুলনার রূপসায় কোস্টগার্ডের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক
গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ
গোমতী নদীতে মাটি কাটায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ এমপি হাসনাতের
গোমস্তাপুরে আম বাগানে বিরোধ: হাসুয়ার আঘাতে যুবক গুরুতর আহত
দেবীগঞ্জ উপজেলা মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
জয়পুরহাটে তিন কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরে ম্যাফের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত
হঠাৎ বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলে ক্ষতির শঙ্কা
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেল সামীউল হাসান সামী
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
জাতীয়

চলতি বছর ১৫০ জনের বেশি টিভি সাংবাদিককে চাকরিচ্যুত, ৩৫ শতাংশ অনিয়মিত বেতন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
শুধু চলতি বছরেই দেশের টেলিভিশনগুলোতে কর্মরত ১৫০ জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। ৩৫ শতাংশ টেলিভিশনে (টিভি) বেতন হয় অনিয়মিত। এ ছাড়া ২০ শতাংশ টেলিভিশনে কর্মীদের বেতন দুই থেকে পাঁচ মাস পর্যন্ত বকেয়া রেখে (এরিয়ার) দেওয়া হয়।

এভাবে দেশের টেলিভিশনগুলোতে কর্মরত সাংবাদিকদের সুযোগ-সুবিধার এক বিবর্ণ চিত্র ফুটে উঠেছে টেলিভিশন সাংবাদিকদের এক সংগঠনের করা গবেষণা জরিপে। দেশের ৩০টি টেলিভিশনের ওপর এই জরিপটি করেছে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংগঠনটির পঞ্চম সম্প্রচার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন বিজেসির নির্বাহী ও সম্প্রচার সম্মেলনের যুগ্ম আহ্বায়ক শাহনাজ শারমীন।

জরিপের ফলাফল বলছে, ৭৯ শতাংশ টেলিভিশনের কর্মীদের স্বাস্থ্যবিমা নেই। আর জীবনবিমা নেই ৭২ শতাংশের। ভবিষ্য–তহবিল বা প্রভিডেন্ট ফান্ড–সুবিধা নেই প্রায় ৭৬ শতাংশ টেলিভিশনে। গ্র্যাচুইটির চিত্র আরও করুণ। প্রায় ৯০ শতাংশ টেলিভিশনেই এই সুবিধা নেই। বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হয় না প্রায় ৯০ শতাংশ টেলিভিশনে (এটি টেলিভিশনের কর্তৃপক্ষের ওপর নির্ভর করে)। মাত্র ১০ শতাংশ টেলিভিশনে এই সুবিধা আছে। উৎসব ভাতা হয় না ৩৪ শতাংশ বেশি টেলিভিশনে।

জরিপের তথ্য বলছে, সম্প্রচার সাংবাদিকদের চাকরিচ্যুতির জন্য যে নোটিশ সময় দেওয়ার কথা, তাতেও ব্যত্যয় হয়। প্রায় ৪৫ শতাংশ টেলিভিশনে তা দেওয়া হয় না। ৫২ শতাংশ দিলেও টেলিভিশনগুলোর আলাদা শর্ত আছে। আর চাকরিচ্যুতি করা হলেও ৪৮ শতাংশের বেশি টেলিভিশনে চাকরিচ্যুতির সুবিধা দেওয়া হয় না। প্রায় ৪৯ শতাংশ দিলেও নিজস্ব নিয়মে দেয়। ৩ শতাংশ আংশিক দেয়। সাপ্তাহিক ও অন্যান্য ছুটি দেয় প্রায় ৫৯ শতাংশ টেলিভিশনে। আর দেয় না প্রায় ১৪ শতাংশ। আর প্রায় ২৮ শতাংশে নির্ভর করে টেলিভিশন কর্তৃপক্ষের নিজস্ব নীতি অনুযায়ী। সরকারি ছুটির দিনে অতিরিক্ত সময় কাজের মজুরি বা ওভারটাইম দেয় না ৭২ শতাংশের বেশি টেলিভিশন। বৈশাখী ভাতা দেয় না ৯৭ শতাংশ টেলিভিশন। 

৯০ শতাংশ টেলিভিশনে ‘ডে কেয়ার’ সুবিধা নেই। আর ৯৩ শতাংশ টেলিভিশনে মাতৃত্বকালীন ছুটি থাকলেও অধিকাংশে তা তিন থেকে চার মাস। এই বিষয়টি টেলিভিশনগুলোর নিজস্ব নিয়মে হয়। প্রসঙ্গত, সরকারি চাকরিতে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস। যৌন হয়রানি প্রতিরোধ কমিটি নেই ৮২ শতাংশ টেলিভিশনে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। সাংবাদিকদের লেখালেখির স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদের, সাংবাদিকদেরই।’

দীর্ঘ বক্তব্যে তিনি তাঁর নিজের জীবনের নানা ব্যক্তিগত বিষয় এবং অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, যেগুলো কালাকানুন, যেগুলো সংবাদপত্রের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে, যেগুলো মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে, সেগুলো বাতিলের দাবি করতে হবে। সাংবাদিকদের মতপ্রকাশের অধিকারের সুরক্ষার যেমন চাইতে হবে, তেমনি সাংবাদিকদের রুটিরুজির সুরক্ষাও চাইতে হবে। সাংবাদিকদের জবাবদিহির ব্যবস্থাও থাকা দরকার।

প্রতিষ্ঠান দলীয়করণ হলে যে সমস্যা হয়, তার প্রসঙ্গে টেনে কামাল আহমেদ বলেন, ‘আমাদের এমন কিছু ভাবতে হবে, যেটা দলীয়করণমুক্ত থাকতে পারে।’

গত ১৫ বছরের সাংবাদিকতার আধেয় (কনটেন্ট) বিশ্লেষণ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন কামাল আহমেদ।

‘সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিজেসির চেয়ারম্যান ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজোয়ানুল হক। এতে আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক খায়রুল আনোয়ার, এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ), সম্প্রচার সম্মেলনের আহ্বায়ক ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী ফারহানা ইসলাম প্রমুখ।

৪২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন