সর্বশেষ

সারাদেশ

লাকসাম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লাকসাম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের মুজিবুর রহমান দুলাল এবং সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের মো. নাসির উদ্দিন চৌধুরী দায়িত্ব পেয়েছেন।

লাকসাম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের এ কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক কালের কণ্ঠের মুজিবুর রহমান দুলাল এবং সাধারণ সম্পাদক হিসেবে ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের মো. নাসির উদ্দিন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবর পত্রের তমিজ উদ্দিন চুন্নু, সাংগঠনিক সম্পাদক ডেইলি প্রেজেন্ট টাইমসের সেলিম চৌধুরী হিরা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নয়াদেশ পত্রিকার আবদুল জলিল।

এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি।

তিনি ঐতিহ্যবাহী লাকসাম প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন এবং সাংবাদিকদের মান-মর্যাদা ও অধিকার অক্ষুণ্ন রাখার বিষয়ে নবগঠিত কমিটিকে নির্দেশ দিয়েছেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০