সর্বশেষ

সারাদেশ

মুকসুদপুরে গ্রামীণ ব্যাংক শাখায় ভাঙচুর, অগ্নিসংযোগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে জলিরপাড় গ্রামীণ ব্যাংক শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের ভবনের কাচ, আসবাবপত্র ও কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে রোববার সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে অবরোধ করেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দক্ষিণ জলিরপাড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান। এ সময় ব্যাংক ভবনের থাই গ্লাস ও ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

একপর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর একটি ভবন ভাড়া নিয়ে সেখানে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

এ বিষয়ে জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০