সারাদেশ
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়ায় ঘোষিত আট দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, ছড়ালো ভিডিও
সিরাজগঞ্জ প্রতিনিধি
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়ায় ঘোষিত আট দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ১ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে অর্ধশতাধিক নেতাকর্মী মশাল হাতে মহাসড়কে মিছিল করছেন। এ সময় তাঁরা দলীয় বিভিন্ন স্লোগানের পাশাপাশি ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হারছে’, ‘জয় ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগান দেন।
ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা মশাল হাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করেন। তাঁদের হাতে জ্বলন্ত মশাল ছিল এবং তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচি পালন করেন।
এদিকে মিছিলের বিষয়ে জানতে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।
১৩৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর