সর্বশেষ

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রাত ৩টার দিকে সমষপুর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহতদের লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মাওয়ামুখী লেনে একটি অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলটিকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিহতরা ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

নিহত দুজন হলেন রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা ও ট্রাফিক আইন অনুসরণের আহ্বান জানান।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০