সর্বশেষ

সারাদেশ

জামালপুরে তামাকের বদলে বিকল্প ফসল চাষে কর্মশালা ও বীজ বিতরণ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে তামাক চাষ পরিহার করে ভুট্টা, সরিষা ও শাকসবজির মতো বিকল্প ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার তুলসীরচর ফ্লাড সেন্টারে বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. স্বাগত সাহা ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াসমিন এবং অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ দিলরুবা আক্তার।

বক্তারা তামাক চাষের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তা পরিহারের পরামর্শ দেন। তামাকের বদলে ভুট্টা, সরিষা ও শাকসবজি চাষ করে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর তারা জোর দেন।

কর্মশালা শেষে স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে তাদের মাঝে উন্নত জাতের বিভিন্ন কৃষি ফসলের বীজ বিতরণ করা হয়।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০