সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে উদ্বোধনের জন্য প্রস্তুত আধুনিক জিমনেসিয়াম ও আন্তর্জাতিক মানের সুইমিং পুল

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিনের সংস্কার কাজ শেষে মুন্সীগঞ্জে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আধুনিক জিমনেসিয়াম ও আন্তর্জাতিক মানের সুইমিং পুল। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংস্কার করা এই স্থাপনা দুটি আগামী ২৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এর মাধ্যমে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও স্বাস্থ্যসচেতন মানুষের জন্য শরীরচর্চার এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।

জেলা সদরের সার্কিট হাউজসংলগ্ন ইনডোর স্টেডিয়ামে অবস্থিত ৫০×১২.৫×৮ মিটার আয়তনের সুইমিং পুল ও জিমনেসিয়ামটিকে আধুনিক প্রযুক্তিতে সংস্কার করা হয়েছে। উদ্বোধনের পর পরই এগুলো ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের ব্যবহারের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, নতুন এই সুবিধা জেলাজুড়ে সুস্থ জীবনধারা ও শরীরচর্চার নতুন আমেজ তৈরি করবে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়ামুখী করতে এবং সাঁতার শেখার সুযোগ প্রসারিত করতে এটি বিশেষ ভূমিকা পালন করবে।

স্থানীয় অধিবাসীরা মনে করছেন, বিনোদন ও নিরাপদ সাঁতার অনুশীলনের এমন বিশ্বমানের সুযোগ জেলা ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব গতির সঞ্চার করবে। নিয়মিত শরীরচর্চা ও বিনোদনের জন্য এই দুই স্থাপনা একটি আদর্শ কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলাবাসী।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০